বিশ্বব্যাপী বিজ্ঞাপন চালু করলো ইনস্টাগ্রাম রিলস

১৯ জুন, ২০২১ ০০:৫৭  
টিকটকের ক্লোন প্লাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয়তা পাচ্ছে ইনস্টাগ্রাম রিলস। ফিচারটি ভিডিও রেকর্ড ও এক বা একাধিক ভিডিওর সমন্বয়ে ৩০ সেকেন্ডের ভিডিও তৈরি ও প্রকাশের সুযোগ দেয়। জনপ্রিয় এই ফিচারটির দর্শকদের কাছে পৌঁছাতে বিজ্ঞাপনদাতারা যেমন সুযোগ খুঁজেছেন, তেমনিভাবে ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান ফেসবুকও নতুন এই ফিচারের মাধ্যমে আয়ের পথ খুঁজছে। গত এপ্রিলে ব্রাজিল, জার্মানি ও অস্ট্রেলিয়ায় ইনস্টাগ্রাম রিলসে পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন প্রচার করা হয়। এবার প্লাটফর্মটিতে বিশ্বব্যাপী বিজ্ঞাপন চালু করেছে হয়েছে। খবর এনগ্যাজেট। রিলসের বিজ্ঞাপনের পরীক্ষামূলক পর্যায়ে বিএমডব্লিউ, লুয়ি ভিতোঁ, নেটফ্লিক্স এবং উবারের মতো প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়েছে। এসব বিজ্ঞাপনের সময়সীমা ৩০ সেকেন্ড। ভার্টিকাল ও ফুল স্ক্রিণ বিজ্ঞাপনগুলো প্রয়োজনে কেটে (স্কিপ) দিতে পারবেন দর্শকরা। এছাড়া বিজ্ঞাপনটিতে মন্তব্য করা, শেয়ার করা ও লাইক কিংবা সংরক্ষণ করার সুযোগও থাকছে। রিলস ট্যাব, এক্সপ্লোর, স্টোরিজ এবং ফিডে অর্থাৎ সবখানেই এই বিজ্ঞাপন দেখাবে। ডিবিটেক/বিএমটি